বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে মায়ের জমানো টাকা জুয়ায় হারিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রা‌ম নগরীর বন্দর থানা এলাকায় মোবাইলে জুয়া খেলায় হেরে তরিকুল ইসলাম (২৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে।

শ‌নিবার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দি‌কে বন্দর থানাধীন ২ নম্বর মাইলের মাথা আলী মাঝিরপাড়া রংগুর টিনশেঠ ভাড়াঘর এ ঘটনা ঘটে।

তরিকুল ইসলাম বন্দর থানাধীন আলী মাঝিরপাড়া রংগুর কলোনিতে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতো। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

বিষয়‌টি নি‌শ্চিত করেছেন বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আছাদুল হক।

তি‌নি বলেন, মায়ের লুকিয়ে রাখা ৬০ হাজার টাকা নিয়ে মোবাইলে ক্যাসিনো জুয়া খেলায় হেরে যায়। এরপর বিষয়টি মাকে জানালে মা তাকে বকাবকি করেন। পরে রাতে ভাড়া বাসার টিনের চালার সাথে গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করে। রাতে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...