Sunday, 8 November, 2026

পটিয়ায় ঘরের আগুনে পুড়ে অঙ্গার হলেন বৃদ্ধা গীতা চৌধুরী

চট্টগ্রামের পটিয়ায় ঘরের ভিতর আগুন লেগে গীতা চৌধুরী (৬০) নামের এক মহিলা অঙ্গার হয়েছেন। তিনি পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বটতল বাড়ির মৃত রেবতি চৌধুরীর স্ত্রী।

আজ মঙ্গলবার দুপুরে ঘরের দরজা ভেঙে মহিলার মরদেহ দেখতে পান। বিষয়টি স্থানীয়রা থানা পুলিশ ও পটিয়া ফায়ার সার্ভিসকে জানালে ফায়ার সার্ভিসের একটি টিম আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জানা গেছে, স্বামী হারা এ মহিলা দীর্ঘদিন উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বটতল পাড়ায় নিজ ঘরে থাকতেন। মঙ্গলবার সকাল ১০টার পরও ঘরের দরজা না খুলায় পাশের লোকজন ডাকতে যান। দীর্ঘক্ষণেও দরজা না খুলায় দরজা ভেঙে লোকজন ঢুকেন। এসময় গীতা চৌধুরীর মরদেহ আগুনে পুড়ে অঙ্গার হওয়ার দৃশ্য দেখতে পান।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রনজিত চৌধুরী বলেন, স্বামীহারা ওই মহিলা নিজের ঘরে থাকতেন। ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার লিক হয়ে গ্যাস ছড়িয়েছে। এসময় হয়তো আগুন লেগেছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...