বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

খুলশী থানার ওসি আফতাব প্রত্যাহার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেনকে প্রত্যাহার করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সিএমপি কমিশনার হাসিব আজিজের স্বাক্ষরিত এক আদেশে এই প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

খুলশী থানার ওসি তদন্ত মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসি স্যারকে প্রত্যাহার করা হয়েছে। খুলশী থানায় তিনি সাড়ে ৪ মাস ছিলেন। কি কারণে প্রত্যাহার করা হয়েছে জানি না।

সিএমপির সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বন্দরের ঝাউতলা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযানের সময় ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনায় ওসিকে প্রত্যাহার করা হয়েছে।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...