বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে আনোয়ারায় দোয়া মাহফিল করেছেন চট্টগ্রাম-১৩ আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ও দক্ষিণ জেলা বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সাবেক সদস্য নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৌহিদ ইসলাম, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এসএম ইমতিয়াজ করিম পেন্টু, উপজেলা যুবদলের সদস্য জিয়াউর রহমান, লোকমান, আলমগীর খান, শাহাবাস, মনির, আনোয়ারা উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক গফুর, স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল, মিজান, কলেজ ছাত্রদলের সহসভাপতি সাঈদুল, মুরাদুল ইসলাম, মিজানসহ উপজেলার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা ও মুক্তির জন্য আমরা সর্বদা একত্রিত থাকব। অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

চৌধুরী, চট্টলা২৪

 

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...