বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোতোয়ালীতে র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগস্ট) বিকালে নগরীর বিআরটি মাঠ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে এসে শেষ হয়।

অনুষ্ঠানে কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনা মানিকের সভাপতিত্বে এবং সদস্য আইনুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ হানিফ, মীর কাশেম, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মো. ইমরান হোসেনসহ কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল এবং আওতাধীন ৮ ওয়ার্ডের নেতৃবৃন্দ।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...