বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চান্দগাঁওয়ে টার্ফ নিয়ে জুবায়ের হত্যা: আসামি রুবেল গ্রেপ্তার

চট্টগ্রামের চান্দগাঁওয়ে স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত জুবায়ের উদ্দিন বাবু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেলকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

আজ বৃহস্পতিবার বিকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে র‌্যাব ৭।

জানা যায়, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস টার্ফ উদ্বোধন উপলক্ষে আয়োজিত খেলায় জুবায়ের (২৬) দর্শক হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে রুবেল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রসহ টার্ফে হামলা চালিয়ে মালিক পক্ষ ও দর্শকদের উপর হামলা করে। এতে জুবায়েরসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

পরদিন ভিকটিমের ভগ্নিপতি ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ২০ আগস্ট কোতোয়ালী থানার পলোগ্রাউন্ড এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...