বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়া থানার হাজতকক্ষে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের চকরিয়া থানার হাজতের একটি কক্ষে আত্মহত্যা করেছে দুর্জয় চৌধুরী নামের এক ব্যক্তি। তিনি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।

আজ শুক্রবার সকাল দশটার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব থানার হাজত থেকে তাঁর লাশ উদ্ধার করেন। এ সময় সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আত্মহত্যা করা দুর্জয় চৌধুরী চকরিয়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দু পাড়ার কমল চৌধুরীর পুত্র।

পুলিশ জানায়- বিদ্যালয়ের টাকা আত্মসাতের অভিযোগ এনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া খানম বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে দুর্জয়কে থানা পুলিশের কাছে সোপর্দ করে লিখিত অভিযোগসহ। কিন্তু ভোররাতে নিজের পরনের শার্ট ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

থানা হাজতে দুর্জয়ের আত্মহত্যা করার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. জসীম উদ্দিন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...