বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে টিসিবির পণ্য নিতে হুড়োহুড়ি, ট্রাকচাপায় প্রাণ হারালেন বৃদ্ধ

চট্টগ্রাম নগরীতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের পণ্য বিক্রির সময় ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নগরীর কোতোয়ালি থানার রাজাপুকুর লেনে এ ঘটনা ঘটে।

নিহত রণজিত কর্মকার (৭০) রাজাপুকুর লেনে ভাড়া বাসায় থাকতেন। তিনি পেশায় সোনার গহনা তৈরির কারিগর।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, ‘টিসিবির পণ্য নেওয়ার জন্য হুড়োহুড়ির মধ্যে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধকে চাপা দেয়। পরে উনাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা ট্রাকের চালককে আটক করে আমাদের হেফাজতে রেখেছি। নিহতের পরিবার মামলা করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...