Monday, 9 November, 2026

পুলিশের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম বন্দর থানা পুলিশ সদস্যদের ওপর নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর যুবদল।

শুক্রবার (২২ আগস্ট) সকালে নগরীর হামজারবাগ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি আমিন কলোনি হয়ে আতুরার ডিপো-মুরাদপুর ঘুরে বার্মা কলোনিতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করেন মহানগর যুবদল নেতা মো. মাসুদ। পরিচালনা করেন মহানগর যুবদল নেতা মো. আলতাফ। এতে প্রধান অতিথি ছিলেন পাঁচলাইশ থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহীন। বিশেষ অতিথি ছিলেন ৪২ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন ও ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহীন বলেন,
“চট্টগ্রামে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে অসংখ্য মামলা হলেও পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতার করছে না। যার ফলে নিষিদ্ধ ছাত্রলীগ পুলিশের ওপর হামলার সুযোগ পাচ্ছে। প্রশাসন এখনো ফ্যাসিবাদীদের আসকারা দিচ্ছে। প্রশাসনের ভেতরেও ফ্যাসিবাদীদের গন্ধ পাওয়া যাচ্ছে। চট্টগ্রামকে দ্রুত সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনকে সাহসী ভূমিকা রাখতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য মেজবাহ উদ্দিন উজ্জ্বল, মো. মামুন, মাহিদুল ইসলাম মাহিদ, দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।

এছাড়াও টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি মো. রাকিব ভুঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাদী ইসলাম রায়হান, ফেরদৌস মাহমুদ, ফাহিম মাহমুদ, ইমন হোসেন, মোর্শেদ আলম সৌরভসহ ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি মো. এ জে আল আমিন, সাধারণ সম্পাদক তাসনুবাদ ইসলাম তানিশ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মেহরাজুল আমিনসহ অনেকে উপস্থিত ছিলেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...