বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াতের ইসলামকে সমর্থন করেনা দেশের ইসলামী দলগুলো : ফটিকছড়িতে সরওয়ার আলমগীর

দেশের ইসলামী দলগুলো জামায়াতের ইসলামকে সমর্থন করেনা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

কেন সমর্থন করে না এ প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন- ৮৬সালে স্বৈরাচার এরশাদকে বৈধতা দেওয়ার নির্বাচনে আওয়ামীলীগের সাথে নির্বাচনে গিয়েছিল জামায়াতে ইসলাম। ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামীলীগ জামায়াত এক হয়ে ষড়যন্ত্রে ছিল একটি গনতান্ত্রিক সরকারকে উৎখাত করার জন্য। এক কথাই তাদের অতীত ইতিহাস বলে দেয় তারা কখনো গনতন্ত্র চায়নি, তারা শুধু ষড়যন্ত্র করে গেছে। আবারো সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। সেই ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঘোষিত যথাসময়ে ভোটের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিবে এদেশের জনগন।

তিনি বলেন-দেড়যুগের আন্দোলন সংগ্রামের ফসল চব্বিশের গণঅভ্যুত্থান। স্বৈরচার শেখ হাসিনার বিরুদ্ধে বিরতীহীন আন্দোলনের মাধ্যমে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যে ত্যাগ শিকার করেছেন, তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি আরো বলেন, বিএনপিতে সদস্য সংগ্রহ ও নবায়ন চলছে। নতুন সদস্য হিসেবে যেন কোনভাবে ফ্যাসিস্টের দোসর অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ-সচেতন থাকতে হবে।

তিনি শুক্রবার (২২ আগস্ট) বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্তরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফটিকছড়ির নাজিরহাট পৌরসভায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাজিরহাট পৌর বিএনপির সদস্য নাছির উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে ও বিএনপি নেতা হাসানুল কবির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, মনছুর আলম চৌধুরী, নুরুল ইসলাম মেম্বার, খালেদ মাহমুদ বাবুল, এস এম সফিউল আলম, সিরাজুদ্দৌলাহ্ চৌধুরী দুলাল, আহমদ রশিদ চৌধুরী, আমান উল্লাহ, মো. শহীদুল্লাহ্, মো. বেলাল, মহিলা নেত্রী শিউলী আকতার , আহসানুল আরফাত তোষার, মোজাহারুল ইকবাল লাভলু, কামরুল হাসান অপু, সালমান সোলাইমান, জিয়াউল হামনাত ফারহাদ, প্রিন্স ওমর ফারুক, মহিন উদ্দিন, আবু বক্কর চৌধুরী মহিন, নজিবুল করিম মুন্সি, মোজাম্মেল হক অভি, এমদাদুল্লাহ্ আনসারী, মোঃ ইমরান প্রমূখ।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...