বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

লোহাগাড়ায় ফেন্সিডিল কাণ্ডে এসআই কামাল প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়ায় ফেন্সিডিল কাণ্ডে জড়িয়ে পড়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

এর আগে, বৃহস্পতিবার  (২১ আগস্ট) রাতে উপজেলার চুনতি স্টেশন এলাকায় স্থানীয়রা তিন সোর্সকে ফেন্সিডিলসহ আটক করে। পরে সেনা ক্যাম্পে নিয়ে গেলে জিজ্ঞাসাবাদে এসআই কামালের নাম উঠে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

পরবর্তীতে বিষয়টি নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হলে পুলিশ প্রশাসন এসআই কামালকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাশেদুল ইসলাম চট্টলা২৪ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...