বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মীরসরাইয়ে ডাকাতি: ঘরের সবাইকে বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

মীরসরাই উপজেলায় ২নং হিংঙ্গুলী ইউনিয়নে এক প্রবাসী ঘরের বাসিন্দাদের বেঁধে রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। এই সময় ডাকাত দল ঘরে থাকা প্রায় ৭ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন ওই ঘরের বাসিন্দারা।

‎সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩ টার দিকে হিঙ্গুলী ইউনিয়নের আজম নগর গ্রামে আব্দুল হাকিম মোল্লা বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

বেড়াতে আসা ওই ঘরের মেয়ের জামাই শাহাদাত হোসেন জানান , তিনি তার পরিবার নিয়ে কিছুদিন পূর্বে বেড়াতে এসে ডাকাতির কবলে পড়েন। ঘটনার দিন রাতে তার হাত বেঁধে রেখে তাদের কাছে থাকা প্রায় ৩ ভরি স্বর্ণ নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

‎কুয়েত প্রবাসী হেলাল উদ্দিনের ভাই আরমান হোসেন ফাহিম জানান, ঘরের দরজা ভেঙে ডুকে তিন জন সদস্য চুরি দেখিয়ে প্রথমে তাকে হাত-পা বেঁধে ফেলে। ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকত দল ঘরে হানা দেয়। মুখে কালো মুখোশ ও হাফপ্যান্ট পরা ডাকাতদের হাতে রিভলবার, চাপাতি এবং বিভিন্ন দেশি অস্ত্র ছিল। তারা ঘরে থাকা পুরুষদের কাপড় ও দড়ি দিয়ে হাতমুখ বেঁধে ফেলে। এর পরে ঘরে থাকা আমার বোন ও ভাবীর প্রায় ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে যায় তারা।

তিনি আরও জানান, ডাকাতরা চলে যাওয়ার পর ভোরে ঘরের বাসিন্দাদের চিৎকার শুনে প্রতিবেশীরা তাদের উদ্ধার করেন।

‎ডাকাতির বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানান, ডাকাতির ঘটনায় শুনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...