বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

গ্রেপ্তার ৮ জনের মধ্যে ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য: র‍্যাব

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৮ জনের মধ্যে ৫ জন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য বলে জানিয়েছে র‌্যাব। রোববার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকি তিনজন সাধারণ মানুষ।’ ডাকাতি হওয়া সাত লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে শনিবার ভোর পৌনে ৪টার দিকে তিনরাস্তা মোড় সংলগ্ন ‘আবু কোম্পানির বিল্ডিং’ নামে পরিচিত একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় ব্যবসায়ী আবু বকরের বাসায় ঢুকে ৭৫ লাখ টাকা ও ৭০ ভরি স্বর্ণালঙ্কার লুটের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানায়, অস্ত্র উদ্ধারের কথা বলে ‘সেনাবাহিনী ও র‌্যাবের মতো’ পোশাক পরা ৮ থেকে ১০ জনের একটি দল তাদের ঘরে ঢোকে। এরপর তারা টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...