বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এই পুকুরে মাছ ধরতে নামলে পরতে হয় হেলমেট আর লাইফ জ্যাকেট

রাজশাহী: প্রায় ৭০০ বিঘা জমির উপর ২৫০টিরও বেশি পুকুরে চলছে মাছের বিশাল কর্মযজ্ঞ। এই মৎস্য খামারের কর্ণধার গোলাম সাকলাইন। তার খামার থেকে প্রতিদিন ট্রাকভর্তি রুই, কাতলা ও মৃগেল মাছ দেশের বিভিন্ন প্রান্তে, যেমন—ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়।

অন্যান্য খামার থেকে সাকলাইনের খামারের একটি বিশেষ পার্থক্য রয়েছে। এখানে জেলেরা যখন কোমর পানিতে নেমে জাল ফেলেন, তখন তাদের প্রত্যেকের মাথায় থাকে শক্তপোক্ত হেলমেট এবং গায়ে থাকে কমলা রঙের সেফটি জ্যাকেট।

কেন এই অভিনব ব্যবস্থা?

এর পেছনের কারণ অনুসন্ধানে জানা যায়, এই খামারের পুকুরগুলোতে একেকটি মাছের ওজন ১২ থেকে ১৩ কেজি পর্যন্ত হয়। যখন বড় বড় এই মাছগুলো জালে ধরা পড়ে, তখন তারা প্রচণ্ড লাফঝাঁপ শুরু করে। মাছের এমন ঝাপটায় কর্মীরা যেকোনো সময় আঘাত পেতে পারেন। কর্মীদের অনাকাঙ্ক্ষিত আঘাত থেকে রক্ষা করতেই গোলাম সাকলাইন এই সুরক্ষা ব্যবস্থা চালু করেছেন।

একসময় মাত্র একটি পুকুর দিয়ে মৎস্য চাষ শুরু করা গোলাম সাকলাইন এখন একজন সফল মৎস্য খামারি। তার এই সাফল্য অনেককেই অনুপ্রাণিত করেছে। ফলে বর্তমানে অনেকেই এই লাভজনক ব্যবসায় আগ্রহী হয়ে উঠেছেন।

এমএইচ/ডেস্ক

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...