বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন হবে ১২ অক্টোবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ১২ অক্টোবর রোববার। আমাদের যাবতীয় তথ্য ওয়েব পোর্টালে দেয়া হবে। তবে আলোচনার ভিত্তিতে যাবতীয় সংশোধন করা যাবে। একটি সুস্থ ও গঠনমূলক নির্বাচনের জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করি।’

চাকসু নির্বাচন কমিশনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘আমাদের সব বিভাগের খসড়া ভোটার তালিকা না পাওয়া পর্যন্ত আমরা তফসিল ঘোষণার দিকে যাইনি। মঙ্গলবার আমরা ৫৪ টি বিভাগের সব খসড়া পেয়ে গেছি। এরপর নির্বাচনী আচরণের খসড়া পেয়েছি। বিশ্ববিদ্যালয়ের ১৪ টি হল ও ১ টি হোস্টেলের মোট ২৫,৭৫২ জন শিক্ষার্থী ভোটার তালিকায় রয়েছে। নির্বাচনের জন্য আমরা ১৪ টি কেন্দ্র করবো। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। আমরা একটি ওয়েবসাইট তৈরি করবো। যাবতীয় তথ্য সেখানে জানানো হবে।’

শঅ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...