বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
রবিবার দুপুরে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এ র্যালিতে দক্ষিণ জেলা ছাত্রদলের নেতা ইসমাইল বিন মনির ও তারেক রহমানের নেতৃত্বে দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে যোগ দেন।
র্যালিতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদল নেতা আবদুল মান্নান রানা, এনামুল হক সজীব, জাহেদুল ইসলাম সুজন, তারেক, সিফাত, নাঈম উদ্দিনসহ আরও অনেকে। এছাড়া আনোয়ারা উপজেলা ছাত্রদল নেতা মোফাজ্জল হোসেন জুয়েল, নুর মোহাম্মদ সাকিব, আবদুল হান্নান, সোহেল, শফিউল, রাশেদ, তারেক, মালেক, মানিকসহ স্থানীয় ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।
আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন, বটতলী কলেজ ছাত্রদলের সভাপতি তারেক ও সাধারণ সম্পাদক মিনহাজ রাকিব, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা হাফিজুর ইসলাম রিসাদ, রিয়াজ উদ্দিন, নাজমুল, মিথুন, আরাফাত, তুষার, ফাহিম, আজাদসহ ছাত্রদল কর্মীরা র্যালিতে যোগ দেন।
এছাড়া লোহাগাড়া উপজেলা ছাত্রদল নেতা মো. সাইমুল ইসলাম সিয়াম, মো. মামুন, ফাহিম আসিফ, মামুন ইসলাম, নাহিদ, আরমান, সাইমন, দোহাজারী পৌরসভা ছাত্রদল নেতা আব্দুল মন্নান হৃদয়সহ নেতারা উপস্থিত ছিলেন।
কর্ণফুলী উপজেলা ছাত্রদলের কাইয়ুম, ফরহাদ, মিজা, কামরুল ইসলাম সানি, সাইফুদ্দিন, আজগর ফাহিম, ইরফান, তৈয়বসহ অনেকে র্যালিতে অংশ নেন।
বোয়ালখালী উপজেলা ছাত্রদল নেতা সামিউর, ফরহাদ আব্বাদি, আশরাফুল ইমন, করিম, সাকিব, এহসান, রিংকু, রিয়াদ, নিবরাস, আরাফাত, হায়দার, মাহসিন, মোহাম্মদ রিদয়সহ নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়া উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট ছাত্রদল নেতা রাকিবুল হাসান ইমন, মোহাম্মদ হোসাইন, রাইহান উদ্দিন, খান সাহেব মানিক, সাদেক হোসেন খোকা, ইদ্রিস আজাদ প্রমুখ নেতৃবৃন্দও র্যালিতে যোগ দেন।

