বাটালী রোড যুব পরিষদের উদ্যোগে এক অসহায় ও অসুস্থ ব্যক্তির জন্য মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে ওই ব্যক্তিকে চিকিৎসার সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার দেয়া হয়েছে।
এছাড়াও, সমাজের প্রয়োজনে মৃত ব্যক্তিদের কবরস্থ করার জন্য একটি বিশেষ টিমও প্রস্তুত রাখা হয়েছে, যাতে সময়মতো সাহায্য প্রদান করা যায়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আবদুল মাবুদ মিন্টু, সাবের আহম্মেদ, খাদেম বাবুল, সভাপতি সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ফয়সাল, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংগঠনটির এই উদ্যোগ সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোর একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
জুনায়েদ/চট্টলা২৪

