Monday, 9 November, 2026

মিরসরাইয়ে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একপক্ষের পাঁচজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার পশ্চিম পার্শ্বে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুল আমিনের অনুসারী মিরসরাই কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মহাসড়কে মিছিল বের করে থানার পশ্চিম পার্শ্বে পৌঁছালে উত্তরজেলা বিএনপির সদ্য বহিস্কৃত যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীতের সাথে তাদের সংঘর্ষ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...