বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা কাইয়ুম গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মো. কাইয়ুমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. কাইয়ুম বন্দর থানা ছাত্রেলীগের সভাপতি ও দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার গণি কন্ট্রাক্টারের বাড়ির মৃত শরীফের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দীন।

পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগসহ তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি আফতাব উদ্দিন বলেন, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...