বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ক্যানসারের প্রতিষেধক কি তৈরি করে ফেলল রাশিয়া?

বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমবে একটি মাত্র টিকায়–এমনটাই দাবি করেছে রাশিয়া। প্রথম পর্যায়ের ট্রায়ালের পরে রাশিয়া দাবি করেছে, তাদের তৈরি ‘এন্টেরোমিক্স’ টিকা ক্যানসারের ঝুঁকি কমাতে পারবে। টিকাটির পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল নাকি ১০০ শতাংশ সফল হয়েছে।

রাশিয়ার তৈরি টিকাটি এখন প্রাথমিক ধাপেই রয়েছে বলে জানা গিয়েছে। ৪৮ জনের শরীরে টিকাটি প্রয়োগ করা হয়েছে। তাতে পার্শ্বপ্রতিক্রিয়া খুব সামান্য হয়েছে বলেই দাবি।

চার ধরনের ভাইরাসের নমুনা নিয়ে ‘এন্টেরোমিক্স’ টিকা বানিয়েছে রাশিয়া। ভাইরাসগুলো কম ক্ষতিকারক, তবে শরীরে ঢুকলে ক্যানসার কোষ ধ্বংস করতে পারবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, টিকাটি ত্বকের সবচেয়ে বিপজ্জনক ক্যানসার মেলানোমার ঝুঁকি কমাতে পারবে। তাছাড়া অগ্ন্যাশয়, কিডনি ও ফুসফুসের ক্যানসার থেকেও সুরক্ষা দিতে পারবে। ক্যানসারের সময়ে শরীরের নিজস্ব কোষগুলোই শত্রুর মতো আচরণ করে। সেগুলোর অনিয়ন্ত্রিত বিভাজন শুরু হয়ে যায়। ফলে টক্সিন তৈরি হতে থাকে। এই প্রক্রিয়াকে থামাতে হলে দুটি জিনিসের প্রয়োজন– অ্যান্টিবডি ও ইমিউনোসাইট। ইমিউনোসাইট হল সেই সব কোষ, যারা অ্যান্টিবডি তৈরি করে শরীরের প্রতিরোধ শক্তিকে বাড়িয়ে তোলে। এই ইমিউনোসাইট কোষগুলোকে সক্রিয় করে তুলতেই টিকা বা প্রতিষেধক তৈরি হয়। রাশিয়ার দাবি, তাদের তৈরি প্রতিষেধক ইমিউনোসাইটকে বেশি মাত্রায় এবং দ্রুত অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। ফলে ক্যানসার কোষ আর তৈরিই হবে না। যদিও রাশিয়ার তৈরি ক্যানসারের টিকা নিয়ে নিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। টিকাটির আরও কয়েক পর্যায়ের ট্রায়ালের ফলের জন্যই অপেক্ষা চলছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...