বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

১১ বছরের আরাবি সুবা..প্রেমিকের হাত ধরে আত্মগোপনে

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হওয়া ১১ বছরের আরাবি ইসলাম সুবা অপহরণ কিংবা নিখোঁজ হননি বরং প্রেমিকের হাত ধরে আত্মগোপনে গেছেন বলে সিসি ক্যামেরার ফুটেজ সূত্র ধরে প্রমাণ পেয়েছে পুলিশ। দুইমাস আগে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় এসেছিল সে

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নিখোঁজ সুবার বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, মেয়েটিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। ২০ বছরের বেশি বয়সী একজন ছেলের হাত ধরে চলে যেতে দেখা গেছে সুবাকে।

জানা গেছে, রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বয়সে ছোট ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থী।ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরও একজন ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

আরাবি ইসলাম সুবার পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, যে ছেলেটির সঙ্গে দেখা গেছে সেই ছেলের সঙ্গে সুবার সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জের ধরে চলে যায়। ছেলেটির যে মোবাইল নম্বর সেই মোবাইল নম্বর দিয়েছে মেয়েটির পরিবার। মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যানসারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাড়িতে আছি।তিনি বলেন, রোববার সন্ধ্যায় ফুপাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুফাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই। আদাবর থানায় জিডি করেছি। পুলিশ বলেছে, তারা চেষ্টা করছে

ডেক্স নিউজ/চট্টলা২৪

hr

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...