বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যত মামলা

পলাতক পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবচেয়ে আলোচনায় রয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ। তাঁর বিরুদ্ধে রাজধানী, গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ৪৯টি মামলা হয়েছে। গত মধ্য অগস্টে হারুন অর রশীদ আমেরিকায় চলে গেছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে তিনি অজ্ঞাত স্থান থেকে সম্প্রতি একটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন।

পুলিশের এক কর্মকর্তা জানান, হারুন অর রশীদকে গ্রেপ্তারের জন্য সম্ভাব্য কয়েকটি স্থানে অভিযান চালানো হয়েছে। তবে তাঁকে পাওয়া যায়নি। গত ২ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে হারুন অর রশীদ ও শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা কাউছার আহম্মেদ পলাশসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ফতুল্লা থানার ওসি শরিফুল ইসলাম  বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই আসামি (হারুন) পলাতক রয়েছেন।

অন্যদিকে সদ্য সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে এ পর্যন্ত ৩৭টি মামলা করা হয়েছে। তিনিও পলাতক। তবে তিনি কোথায় আছেন সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি কেউ।

এ ছাড়া ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে ২৯টি। এসবির সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে ঢাকায় ১১টি মামলা করা হয়েছে। মনিরুল ইসলাম ভারতে পালিয়ে গেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা রয়েছে।

এ ছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৪১টি, শহীদুল হকের বিরুদ্ধে সাতটি, বেনজীর আহমেদের বিরুদ্ধে তিনটি, সিআইডির মোহাম্মদ আলী মিয়ার বিরুদ্ধে দুটি, র‌্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশীদের বিরুদ্ধে পাঁচটি, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুটি, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদ উদ্দিনের বিরুদ্ধে দুটি, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নূরুল ইসলামের বিরুদ্ধে দুটি, সিটিটিসির অতিরিক্ত কমিশনার আসাদুজ্জামানের বিরুদ্ধে পাঁচটি, অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে পাঁচটি এবং ডিএমপির যুগ্ম কমিশনার মেহেদী হাসানের বিরুদ্ধে আটটি হত্যা মামলা হয়েছে।

এর বাইরে ডিএমপির সাবেক কমিশনার খন্দকার গোলাম ফারুক, সাবেক অতিরিক্ত আইজিপি জামিল আহমেদ, র‌্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশীদ হোসেন, পুলিশ সদর দপ্তরের বাধ্যতামূলক অবসর দেওয়া অতিরিক্ত আইজি লুত্ফুল কবীর, সাবেক ডিআইজি খালিদ হাসান ও রিপন সরাবের বিরুদ্ধে একটি করে মামলা হয়েছে। এসব মামলা হয়েছে ৫ আগস্ট ও এর আগে ছাত্র-জনতার ওপর পুলিশের গুলিতে নিহত হওয়ার ঘটনায়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায়: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা...

চসিকে রাজস্ব জালিয়াতি: ২২ লাখের হোল্ডিং ভ্যালুয়েশন ৩ লাখে, নেপথ্যে বিতর্কিত কর্মকর্তা মেশকাতুল!

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) রাজস্ব সার্কেল-৭ এর আওতাধীন দক্ষিণ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...