বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে বাকবিতণ্ডায় ছেলে খুন

প্রতিনিধি | মিরসরাই
মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মো. সাহেদ (২২) ওই ইউনিয়নের শেখ আকনের বাড়ির মো. নুরুজ্জামানেরর একমাত্র সন্তান। সে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

নিহতের মা কামরুজ্জাহান বেগম বলেন, ‘আমার স্বামী মো. নুরুজ্জামান সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক মহিলার সাথে দীর্ঘদিন ধরে পরকিয়ায় সম্পর্ক গড়ে তুলে। গতকাল মঙ্গলবার ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। খবর পেয়ে সাহেদ বুধবার শহর থেকে বাড়িতে এসে জিজ্ঞেস করতে গেলে সাথে সাথে আমার ছেলের বুকে ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মায়ানী এলাকায় পারিবারিক কলহের জেরে পিতাপুত্রের কথা কাটাকাটি হয়৷ ছেলে ক্ষিপ্ত হয়ে বাবার সাথে তর্কে জড়ালে বাবা ধারালো ছুরি দিয়ে ছেলেকে আঘাত করে৷ পরিবারের সদস্যরা প্রথমে বেসরকারি হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...