বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ায় নবী চেয়ারম্যান গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে আদালত এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রাজনৈতিক মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার পর পরই আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত্র জানায়- একাধিক রাজনৈতিক মামলার আসামি হয়ে দীর্ঘ ৬ মাস জেলে ছিলেন সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। এসব মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে মুক্ত হন তিনি। সেই মামলায় জামিনের মেয়াদ শেষ হলে আজ মঙ্গলবার নিন্ম আদালতে হাজিরা দিতে যান। হাজিরা দেওয়া শেষে এজলাস থেকে বের হওয়া মাত্রই আদালতের বারান্দা থেকে তাকে ফের গ্রেপ্তার করে সাদা পোশাকের ডিবি পুলিশ। এর পর তাকে সোপর্দ করা হয়েছে চকরিয়া থানায়।

সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরীকে ফের গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার। ওসি বলেন-এই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...