বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ফার্মেসিতে শিশুদের নকল ওষুধ বিক্রি, দোকান সিলগালা

চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল এলাকার একটি ফার্মেসি থেকে নকল শিশুদের ওষুধ উদ্ধার করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে ‘ফাতিহা ফার্মা’ নামে পরিচিত রোকেয়া ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানটি সাময়িকভাবে সিলগালা করা হয়।

অধিদপ্তরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ বলেন, ফার্মেসি থেকে নকল শিশুদের ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং প্রস্তুতকারকবিহীন ওষুধ পাওয়া গেছে। দোকানে ইচ্ছামতো সিল বসিয়ে ওষুধের দাম বাড়িয়ে নেওয়ার প্রমাণও মেলে। এসব অপরাধের দায়ে জরিমানার পাশাপাশি দোকানটি সিলগালা করা হয়।

এ সময় একই এলাকায় মেসার্স আবির ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকারের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, সিএমপির একটি টিমসহ অন্য কর্মকর্তারা অংশ নেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...