বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ফটিকছড়ির তকির হাটে মোবাইল কোর্ট: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার তকির হাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জনসাধারণের চলাচলের রাস্তা দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে তাঁর অবৈধ স্থাপনা অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করার দায়ে অপর এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ না করা এবং সরকারিভাবে বিতরণের জন্য নির্ধারিত ওষুধ বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে।
অন্যদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...