বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামের বড়পুল মোড়ে নিষিদ্ধ সংগঠনের মশাল মিছিল, ছাত্রলীগসহ ৭ জন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন বড়পুল মোড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও সংশ্লিষ্ট সংগঠনের মশাল মিছিল থেকে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানা ওসি আফতাব উদ্দিন।

তিনি বলেন, গতকাল সোমবার রাত ১০টার দিকে যুবলীগ নেতা আসিফ মাহমুদের নেতৃত্বে একদল ব্যক্তি মশাল, লাঠি, ইট-পাটকেলসহ সরকারবিরোধী শ্লোগান দিয়ে মিছিল বের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।

পরে থানা পুলিশের একটি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোঃ ইব্রাহীম খলিল তুষার (২৪), আসিফ মাহবুব (২৪), নয়ন শীল (২৩), মোঃ সাগর (২৫), জাহিদুল ইসলাম (২২), মাসুদ হাওলাদার (৩০) ও মইন উদ্দিন (৩০) কে গ্রেপ্তার করে। এ সময় বাকিরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে আগুনে পোড়ানো ৫টি বাঁশের মশাল, ১১টি ইটের টুকরা, একটি ভিভো ও একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা সরকারবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং তারা সরাসরি ও পরোক্ষভাবে নিষিদ্ধ সংগঠনের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল।

ঘটনার প্রেক্ষিতে বন্দর থানায় সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা (নং-১২, তারিখ-১৬/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...