বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সীতাকুণ্ডে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভাড়া বাসা থেকে সরোয়ার জাহান (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে পৌরসদরের উত্তর বাজার ভূঁইয়া টাওয়ারের একটি বাসা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সারোয়ার জাহান সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের কর্মী ও ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানার সাতপুর গ্রামের মোহাম্মদ ইয়াসিন আলীর পুত্র।

‎ক্লিনিক ও পুলিশ সূত্রে জানা যায়, ক্লিনিকের স্টাফরা ক্লিনিকের পার্শ্ববর্তী বিল্ডিংয়ে ভূঁইয়া টাওয়ারের স্টাফ রুমে রাত্রী যাপন করেন। গতকাল রাতে তার নাইট ডিউটি ছিল। কিন্তু বিল্ডিংয়ের কেয়ারটেকার রুমে গিয়ে দেখে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচিয়ে ঝুলে আছে সরোয়ার জাহান। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে খবর দেয়।

‎সীতাকুণ্ড মা ও শিশু হাসপাতালের পরিচালক দেলোয়ার হোসেন বলেন, সরোয়ার অত্যন্ত ভালো স্বভাবের ছেলে ছিল। কিন্তু সে এই হাসপাতালে যোগদানের পর থেকেই শারীরিক ও মানসিক সমস্যায় ছিল বলে মনে হয়েছে। এরপরও সে আত্মহত্যা করবে বলে কল্পনাও করতে পারিনি।

‎সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মো. মজিবুর রহমান বলেন, নিজ কক্ষে এক যুবকের ঝুলন্ত লাশের খবর পেয়ে ঘটনাস্থল থেকে গভীর রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...