বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর

রাজধানীর বাড্ডা থানার হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত এ আদেশ দেন।

রিমান্ড শুনানিতে পুলিশ জানিয়েছে, পাঁচ আগস্ট বাড্ডা থানা এলাকায় ছাত্র-জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা আলামিন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার সঙ্গে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জড়িত। তার নির্দেশ এবং নির্দেশনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়।

তবে আনিসুলের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানান আসামিপক্ষের আইনজীবী। তিনি শুনানিতে বলেন, এর আগেও কয়েকবার আনিসুল হককে রিমান্ডে নেওয়া হয়েছে। বারবার রিমান্ডে নিয়ে তাকে হয়রানি করা হচ্ছে।

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

এ দেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি’: প্রধানমন্ত্রী তারেক রহমান

এ দেশে কেউ সংখ্যালঘু নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী...

সীমান্ত হত্যা ও পুশ ইন বন্ধে বিজিবিকে আরও কার্যকর হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

সীমান্তে চোরাচালান, মাদকপাচার, পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধে...