বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রেপ্তার ১১

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে বের হওয়া মিছিল থেকে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. ইমরানুল হক রোমান (৪৩), মো. আনোয়ার হোসেন (৩৮), মো. মিজানুর রহমান রিয়াজ (৩২), আবু তৈয়ব রাসেল (৪২), শওকত আলী রনি (৪৮), আব্দুল্লাহ হোসেন রাব্বি (১৮), সাজ্জাদ (১৮), সাব্বির হোসেন শাওন (৩০), হাছান মুরাদ চৌধুরী রিমন (২৯), মো.সাইদুল ইসলাম (২৮) ও হাজী মো.নুরুল হুদা (৫৭)।

পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর আগ্রাবাদ বেপারীপাড়া এক্সেস রোডে সরকারের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতৃত্বে শ্রমিক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় ৮০ থেকে ৮৫ জন নেতা-কর্মী সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে। এসময় আরও ১৫-২০ জন পালিয়ে গেছেন। তারা নিষিদ্ধ সংগঠন ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য। তারা মিছিলের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের প্রসার, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও অপরাধ সংঘটনের চেষ্টা করেছিলেন।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মতকর্তা (ওসি) বাবুল আজাদ পূর্বকোণকে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...