বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কানে হেডফোন, ঢাকায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারাল কক্সবাজারের তরুণী

ঢাকার মগবাজারে ট্রেনে কাটা পড়ে উষা বড়ুয়া (২৮) নামে এক তরুণী প্রাণ হারিয়েছেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মেরংলোয়া গ্রামের বাসিন্দা রতন বড়ুয়ার মেয়ে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজার রেলক্রসিং পার হওয়ার এ দুর্ঘটনা ঘটে।

ঢাকার দুর্ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বজনেরা জানান, সকালে উষা কর্মস্থলে যাচ্ছিলেন। কানে হেডফোন লাগিয়ে রেললাইন পার হওয়ার সময় অসচেতনতার কারণে তিনি ট্রেনে কাটা পড়েন।

প্রতিবেশী অজয় বড়ুয়া জানান, উষা ঢাকায় আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা সংস্থা আইসিডিডিআর,বিতে ফিল্ড রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। এক বছর আগে তিনি সেখানে যোগ দেন। এর আগে তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরিরত ছিলেন উষা বড়ুয়া। হঠাৎ এ দুর্ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...