আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৯ সংসদীয় আসনের নেতা আলহাজ্ব শামসুল আলমের পক্ষ থেকে সনাতনীদের মাঝে শারদ বস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর রাত ৮ টায় ৩৪ নম্বর পাথরঘাটা হরেশ চন্দ্র মুন্সেফ লেইন ঐহিত্যবাহী সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে এসব শারদ বস্ত্র বিতরণ করা হয়।
পূজামণ্ডপের সভাপতি দীপঙ্কর দাশ গোপাল’র সভাপতিত্বে ও সহ-সভাপতি দেবাশীষ পংকজ’র সঞ্চালনায় শারদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মুহাম্মদ সালাহউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ শাহ্ আলম।
এসময় ওয়ার্ড বিএনপির সদস্য আবু মোহাম্মদ ফিরোজ, আসিফ ইকবাল জনী, মুহাম্মদ শফিক খান, মো. দিদার, মুহাম্মদ খোরশেদ, পাথরঘাটা বি-ইউনিট বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম মিয়া, নেতা মুহাম্মদ ইউনুস হাওলাদার, ওয়ার্ড যুবদল নেতা মুহাম্মদ জাহাঙ্গীর, মুহাম্মদ ফয়সাল, শ্রমিক দল নেতা মো. ইউনুস, মুহাম্মদ আকবর, মুহাম্মদ আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় পাথরঘাটা ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মুহাম্মদ সালাহউদ্দিন বলেন, সার্বজনীন শারদীয় দুর্গোৎসব পালনে সকলকে ধর্ম নির্বিশেষে আন্তরিকভাবে কাজ করতে হবে। অতীতের চেয়েও বর্তমানে সময়ে নির্ভয়ে নিবিঘ্নে পূর্ণার্থীরা পূজা সম্পন্ন করতে পারবে।
চৌধুরী, চট্টলা২৪

