বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ধর্ম ব্যবসায়ীরাই জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে বিভ্রান্ত করছে : সরওয়ার আলমগীর

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর বলেছেন, একটি দল গ্রামে গঞ্জে জান্নাতের টিকিট বিক্রি করছে। আপনারাই বলুন, জান্নাতের টিকিট কি কেউ বিক্রি করতে পারে। ধর্ম ব্যবসায়ীরাই জান্নাতের টিকিট বিক্রির নামে মানুষকে বিভ্রান্ত করছে। তাদের কাছ থেকে দুরে থাকবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও বিএনপি’র সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি সফল করার লক্ষ্যে ৬ নম্বর পাইন্দং ৭ নম্বর কাঞ্চন নগরের ১০ নম্বর সুন্দরপুর ইউনিয়নের যৌথ উদ্যোগে বিশাল কর্মী সমাবেশে তিনি একথা বলেন।

তিনি বলেন, ধর্ম ব্যবসায়ীরা মানুষকে বিভ্রান্ত করতে পারবে না। কারণ মানুষ অনেক সচেতন। তারা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

তিনি বলেন, বিএনপির ৩১ দফার মধ্যে সকল প্রকার সংস্কার রয়েছে। এগুলো বাস্তবায়ন করলে দেশে আর কোন সমস্যা থাকবে না। দেশ অনেক এগিয়ে যাবে।

শনিবার বিকালে ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নূরুল হুদা চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন মোবারক হোসেন কাঞ্চন, আহম্মদ আজম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব, বাবু মিহির চক্রবর্তী, নাজিম উদ্দিন শাহীন, বদিউল আলম তালুকদার, নূরুল আনোয়ার, আহম্মদ সাফা মেম্বার, আবুল কালাম চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা বজল, নাজিম উদ্দিন বাচ্চু, মহিবুল্লাহ বাহার, ডা. নাজিম উদ্দিন, আলোউদ্দ চৌধুরী, ফজলুল হক, খালেদ মাহমুদ বাবুল, এস এম আবু মুনসুর, মোজাম্মেল।

ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য আবু আজম তালুকদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন
দৌলত মিয়া, সাহাবউদ্দিন, রাশেল, লাভলু, লিটন, সাইফুল, আবদুল মালেক, শাহীন, তাজুল ইসলাম, নূরুল আলম, সমসু, আফসার, ইসমাইল, ইলিয়াস, দিদারুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, জব্বার, জাহেদ, হাসান, ইব্রাহিম প্রমুখ।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...