বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাংক থেকে শ্রমিক চাকরিচ্যুত করা মানবাধিকার লঙ্ঘন: মামুন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে চট্টগ্রামের কর্মকর্তা ও কর্মচারীদের হঠাৎ করে গণহারে চাকরিচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছেন চাকরিতে বয়সসীমা বৃদ্ধি আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ন-আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক এম. আবুল ফয়েজ মামুন।

রোববার (২৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রামের বাসিন্দা হওয়ায় ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ তাদের কর্মকর্তাদের যেভাবে চাকরিচ্যুত করেছে তা অন্যায়, অমানবিক এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কেবলমাত্র চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারকে আর্থিক বিপর্যস্ত করবে না, বরং চট্টগ্রাম অঞ্চলের মানুষের প্রতি এক ধরনের বৈষম্য এবং অবমূল্যায়নের দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, চাকরিচ্যুত প্রত্যেক কর্মকর্তা-কর্মচারী দীর্ঘদিন সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে ইসলামী ব্যাংকের সেবা দিয়ে এসেছেন। তাদের শ্রম, মেধা, দক্ষতা ও অবদানের ভিত্তিতে ব্যাংকটি আজ দেশের অন্যতম শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কিন্তু বিন্দুমাত্র যৌক্তিক কারণ ছাড়াই তাঁদের চাকরিচ্যুত করা শ্রমিক ও মানবাধিকার স্পষ্ট লঙ্ঘন হয়েছে।

এই ধরনের সিদ্ধান্ত কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা তৈরির পাশাপাশি দেশের আর্থিক খাতে অস্থিতিশীলতার জন্ম দিবে বলে মন্তব্য করে এম. আবুল ফয়েজ মামুন বলেন, ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবিলম্বে এই অযৌক্তিক চাকরিচ্যুতির সিদ্ধান্ত প্রত্যাহার করে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল করতে হবে।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ...

জ্বালানি আমদানিতে বাংলাদেশের রেকর্ড ব্যয় ১০.৬৩ বিলিয়ন ডলার

২০২৫-২৬ অর্থবছরে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানিতে বাংলাদেশের...

ডিমের ডজন ১৫০ টাকা ছাড়াল, ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা

এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগি ও...