বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাঙ্গুনিয়ায় দুর্গোৎসবের থিম “কৃষকের জীবনধারা”

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ সাবেক এলাকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মা ভবানী একতা সংঘের আয়োজনে নির্মিত হয়েছে এক অভিনব থিমভিত্তিক মণ্ডপ। এবারের থিম— “কৃষকের জীবনধারা”।

মণ্ডপে সাজানো হয়েছে ধানের ক্ষেত, কাশফুল, মাটির ঘর, লাঙ্গল-কোদালসহ গ্রামীণ জীবনের নানা উপাদান। দর্শকরা দেখতে পাচ্ছেন কৃষকের কাঁধে ধান বহন, নারীদের ঝুড়ি নিয়ে হাঁটা, গ্রামের রাস্তা ও হাটবাজারের জীবন্ত চিত্র। প্রতিটি উপকরণ যেন দর্শকদের সরাসরি গ্রামের প্রকৃত পরিবেশে নিয়ে যাচ্ছে।

রাঙ্গুনিয়া ও চট্টগ্রামের দক্ষ শিল্পীরা মণ্ডপ নির্মাণ করেছেন। তাদের ভাষায়, “আমরা চেষ্টা করেছি কৃষকের জীবনের প্রতিটি খুঁটিনাটি উপাদান বাস্তবের মতো ফুটিয়ে তুলতে, যাতে দর্শকরা প্রবেশ করলেই গ্রামের অনুভূতি পান।”

সংগঠনের সভাপতি কেশব সাহা বলেন, “আমাদের উদ্দেশ্য হলো কৃষকের শ্রম ও অবদানের প্রতি শ্রদ্ধা জানানো। যারা মাঠে পরিশ্রম করে আমাদের খাদ্য যোগান দেন, তাদের অবদান অপরিসীম। দুর্গাপূজা এমন সামাজিক ও সাংস্কৃতিক উৎসব যা এই বার্তা ছড়িয়ে দিতে পারে।”

সাধারণ সম্পাদক পংকজ সাহা যোগ করেন, “ধর্মীয় অনুষ্ঠান হলেও আমরা চাই এটি সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হয়ে উঠুক। কৃষকের জীবনধারা থিমের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতির সৌন্দর্যও তুলে ধরা হচ্ছে।”

পাঁচ দিনব্যাপী এ মণ্ডপে প্রতিদিন আয়োজন থাকবে আরতি, প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি। দর্শকদের সুবিধার্থে নিরাপত্তা, বিশ্রামকেন্দ্র ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।

এ আয়োজন শুধু স্থানীয়দের নয়, আশপাশের এলাকার মানুষকেও আকৃষ্ট করেছে। আয়োজকরা আশা করছেন, দর্শকরা এখানে এসে ধর্মীয় আনন্দের পাশাপাশি কৃষকের জীবন ও গ্রামীণ সংস্কৃতির সৌন্দর্যও কাছ থেকে অনুভব করতে পারবেন।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...