চট্টলা২৪ গত ৬ অক্টোর ‘বেসিক ব্যাংকের টেন্ডার সিন্ডিকেটে গোপালগঞ্জের ভূত সক্রিয়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে। প্রকাশিত এই সংবাদের প্রতিবাদ জানিয়েছে বেসিক ব্যাংক কর্তৃপক্ষ।
প্রতিবাদলিপিতে বলা হয়, ‘ বেসিক ব্যাংকের নামে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, বিভ্রান্তিকর, কল্পনাপ্রসূত,এ মানহানিকর ও ষড়যন্ত্রমূলক তথ্য ছড়ানো হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। ‘
ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা হারুনুর রশিদ স্বাক্ষরিত প্রতিবাদের মাধ্যমে সংবাদটির নিদ্দিষ্ট কয়েকটি অংশের বিষয়ে ব্যাংকের সুস্পষ্ট বক্তব্যে বলা হয় “উল্লেখিত সম্পত্তি নিলামে বিক্রয়ের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক মূল্যে নিলামে সর্বোচ্চ দরদাতাকে প্রদান করা হয়েছে। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশনা লংঘনের বিষয়ে উদ্ধৃ বক্তব্যটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
বেসিক ব্যাংক কর্তৃপক্ষের দাবি উক্ত রীট পিটিশনে আলোচ্য সম্পত্তি বিক্রয়ের কোনো নিষেধাজ্ঞা নেই। এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ ব্যাংকের মতো একটি সংবেদনশীল প্রতিষ্ঠানের সুনামের ক্ষেত্রে ব্যাপকভাবে ক্ষতিকরে থাকে।“

