তিনি বলেন, ‘ইসির কাছ থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এগুলো খুবই হাস্যকর।
রাজধানীর বাংলামটরের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। নাসীরুদ্দীন আরো বলেন, ‘আমরা আগেই জানিয়েছি, এনসিপির শাপলা প্রতীক পেতে কোনো আইনি বাধা নেই। ইসিরও অন্য কোনো চাপ অনুভব করার কথা নয়।
চট্টলা২৪ / হৃদয়

