Sunday, 8 November, 2026

চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পেলেন এ এস এম সুজা উদ্দিন — এনসিপিতে সাংগঠনিক রদবদল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন এ এস এম সুজা উদ্দিন। এর আগে তিনি দলের দক্ষিণ এশিয়া সেলের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে তিনি বিভাগীয় সাংগঠনিক কার্যক্রম তদারকি করবেন। পাশাপাশি বিভাগীয় কমিটি গঠন, স্থানীয় নেতাকর্মীদের সমন্বয় এবং জনসংযোগ জোরদারের বিষয়গুলো দেখবেন তিনি।

দলটির কেন্দ্রীয় কমিটি মনে করছে, রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বিভাগে নতুন নেতৃত্ব দলকে আরও শক্তিশালী করবে। কারণ বন্দরনগরী চট্টগ্রাম শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

দক্ষিণ এশিয়া সেলে দায়িত্ব পালনকালে এ এস এম সুজা উদ্দিন রোহিঙ্গা সংকট, আসাম এনআরসি (NRC) এবং আঞ্চলিক কূটনৈতিক বিষয়ে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাঁর পেশাগত অভিজ্ঞতার মধ্যে রয়েছে সাংবাদিকতা ও নীতি বিশ্লেষণ, পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা।

চট্টগ্রাম বিভাগের দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই দায়িত্ব আমার জন্য গৌরবের। আমি চাই স্থানীয় নেতৃত্বের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে। জনগণের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।”

এনসিপি নেতারা আশা করছেন, সুজা উদ্দিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ চট্টগ্রাম বিভাগে দলের কার্যক্রম আরও গতিশীল করবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...