বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

বড় ভাইয়ের সাথে ঝগড়া করে ছোট ভাইয়ের আত্মহত্যা

চট্টগ্রামের পটিয়ায় আপন বড় ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ছোট ভাই আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। নিহতের নাম বিমল সর্দার (৩৫)। সে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের পুর্ব ডেঙ্গাপাড়া এলাকার টহল সর্দারের পুত্র।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে পটিয়া থানা পুলিশ উপজেলার আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে।

জানা গেছে, উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পুর্ব ডেঙ্গাপাড়া গ্রামের টহল সর্দারের পুত্র বিমল সর্দারের সঙ্গে তার আপন বড় ভাই পরিমল সর্দারের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে বিমল সর্দার মানসিকভাবে ভেঙে পড়ে পাশ্ববর্তী স্কুলের পেছনের একটি আম গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে।

পটিয়া থানার ওসি তদন্ত যুযুৎসু যশ চাকমা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...