বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

কক্সবাজারের টেকনাফে পাচারের উদ্দেশ্যে বন্দি নারী-শিশুসহ ২১ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (১ অক্টোবর) রাত ১১টায় বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বাহারছড়ার করাচিপাড়া ঘাট সংলগ্ন একটি ঘর থেকে নারী ও শিশুসহ ২১ জনকে উদ্ধার করা হয়।

অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে মানব পাচারকারীদের আটকের জন্য নৌবাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মানব পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...