বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

নাফ নদীর বড়শিতে ২২ কেজির কোরাল ও ১৭ কেজির রিঠা মাছ ধরা

কক্সবাজারে টেকনাফের নাফ নদীতে এক জেলের বড়শিতে ২২ কেজি ওজনের একটি কোরাল ও ১৭ কেজি ওজনের একটি রিঠা মাছ ধরা পড়েছে। ধরা পড়া সাড়ে চার ফুট লম্বা কোরাল মাছটি ২৫ হাজার এবং সাড়ে তিন ফুট লম্বা রিটা মাছটি ১২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

সোমবার (২৩ জুন) রাত সাড়ে ৮টার দিকে নাফ নদীর টেকনাফ পৌরসভার ট্রানজিট জেটিঘাটে মাছ দুটি ধরা পড়ে। তবে নাফ নদীতে এত বড় আকারের রিঠা মাছ ধরার পড়ার ঘটনা এই প্রথম।

এ তথ্য নিশ্চিত করেছেন ট্রানজিট জেটিঘাটের ইজারাদারের উশুল (টোল) আদায়কারী হামিদ হোসেন।

তিনি বলেন, টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার বাসিন্দা ফিরোজ আহম্মদের বড়শিতে মাছ দুটি ধরা পড়ে।

জেলে ফিরোজ আহম্মদ বলেন, সোমবার সন্ধ্যার দিকে নাফ নদীতে তিনি কয়েক দফা বড়শি ফেলেন। শেষ মুহূর্তে বড় একটি রিঠা (গুইজ্জ্যা) মাছ ধরা পড়ে। আবারও বড়শি ফেলার কিছুক্ষণ পর আরেকটি বড় কোরাল মাছ ধরা পড়ে। পরে রাত সাড়ে ৯টার দিকে তিনি মাছ দুটি টেকনাফ বাসস্টেশন বাজারে নিয়ে যান।

তিনি আরও বলেন, কোরাল ও রিঠা মাছটির দাম যথাক্রমে ২৬ হাজার ও ১২ হাজার টাকা হাঁকানো হয়েছিল। পরে মো. ঈমান হোসেন নামের এক মাছ ব্যবসায়ী ৩৭ হাজার টাকায় মাছ দুটি কেনেন।

মাছ ব্যবসায়ী ঈমান হোসেন বলেন, এখন প্রায় সময় নাফে বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে। তবে এই প্রথম বড়শিতে ১৭ কেজি ওজনের রিঠা ধরা পড়েছে। মঙ্গলবার সকালে টেকনাফ বড় বাজারে কোরালটি প্রতি কেজি এক হাজার ৪০০ টাকা এবং রিঠা মাছটি প্রতি কেজি ৮৫০ টাকায় বিক্রির জন্য তোলা হয়।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, প্রায় সময়ই নাফ নদীতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। তবে এই প্রথম নাফে রিঠা মাছ ধরা পড়ার খবর শুনেছি। কোরাল ও রিঠা মাছের স্বাদও বেশ ভালো। তাই বাজারে মাছ দুটির ভালো চাহিদা রয়েছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

আড়াই ঘণ্টা বিদ্যুৎহীন চমেক হাসপাতাল, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা বিদ্যুৎ...

পর্নোগ্রাফি তৈরি করে ব্ল্যাকমেইল, ৩৩ হাজার টাকা আদায়; আশুলিয়া থেকে গ্রেপ্তার ১

চট্টগ্রামের ডবলমুরিংয়ে প্রতারণার মাধ্যমে অশ্লীল ছবি ও পর্নোগ্রাফি ভিডিও...

বড় সাজ্জাদের নামে চাঁদাবাজির অভিযোগ, ডিবির হাতে বিএনপি নেতা হাশেম রাজুর জামাতা

চট্টগ্রামের আলোচিত আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রক ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী...

৯ শ্রমিকের মৃত্যুর দুদিন পর সীতাকুণ্ডের আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যুর ঘটনার দুদিনের...