বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। হ্যাক করার পর ফেসবুক পেজটির প্রোফাইল ও কভার ফটো পরিবর্তন করে নিজেদের লোগো দিয়ে দিয়েছে হ্যাকার গ্রুপ।

শুক্রবার (৩ অক্টোবর) ভোরে ব্যাংকটির ফেসবুক পেজে হ্যাকার গ্রুপ একটি পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, শুক্রবার ভোর ৫টা ৪২ মিনিটে ব্যাংকটির অফিশিয়াল পেজ থেকে হ্যাকার গ্রুপটি তাদের প্রথম পোস্ট দেয়। পেজটির নাম অপরিবর্তিত থাকলেও প্রোফাইল এবং কাভার ফটো পরিবর্তন করা হয়েছে। এতে হ্যাকার গ্রুপের ছবি ব্যবহার করা হয়েছে।

আজ ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টে হ্যাকার গ্রুপটি নিজেদের পরিচয় নিশ্চিত করে। প্রথম পোস্টে তারা জানায়, পেজটি এমএস ৪৭০এক্স (MS 470X) দ্বারা হ্যাকড করা হয়েছে। এরপর ধারাবাহিকভাবে পেজটি থেকে আরও বেশ কয়েকটি পোস্ট করা হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চৌধুরী, চট্টলা২৪

 

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হবে: প্রতিমন্ত্রী

আগামী ১৫ সেপ্টেম্বরের পর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য...

জনগণের ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী

বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ...

জ্বালানি আমদানিতে বাংলাদেশের রেকর্ড ব্যয় ১০.৬৩ বিলিয়ন ডলার

২০২৫-২৬ অর্থবছরে অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য আমদানিতে বাংলাদেশের...

ডিমের ডজন ১৫০ টাকা ছাড়াল, ব্রয়লার মুরগির কেজি ২০০ টাকা

এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার ও সোনালি মুরগি ও...