বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ে পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকদের গুরুত্বপূর্ণ সব ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১০ কর্মকর্তাকে বদলি/পদায়ন করেছে সরকার।
বুধবার (১৬ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নতুন প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান, রেলওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি সরদার তমিজ উদ্দিন আহমেদ, হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান করা হয়েছে অতিরিক্ত আইজিপি মো. আবদুল্লাহ আল মাহমুদকে।

