বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হজরত আমানত খান (রহ:) দরগাহ শরিফে পালিত হলো পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম

পীরানে পীর দস্তগীর হজরত শেখ সুলতান মীর মহিউদ্দিন সৈয়্যদ আবদুল কাদের জিলানী (রা.)-এর ওফাত দিবস স্মরণে হজরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আয়োজনে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম পালিত হয়েছে।

কুতুবুল আকতাব, শাহান শাহে বেলায়ত হজরত শাহ সুফি আমানত খান (রহ:) দরগাহ শরিফ ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের যৌথ উদ্যোগে শুক্রবার এই আধ্যাত্মিক অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন শরিফ খতম, গাউছিয়া শরিফ, শাজরাহ কাদেরিয়া আমানতীয়া বেলায়েতীয়া শরিফ পাঠ এবং নাতে রাসুল (দ) মাহফিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলাদে বাবাজান কেবলা ও খানকায়ে আমানতীয়া বেলায়েতীয়া শরিফের শাজ্জাদানশীন শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতী।

সভাপতির বক্তব্যে তিনি বড়পীর (রা.)-এর জীবনাদর্শ অনুসরণ করার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে তকরির (আলোচনা) পেশ করেন আলহাজ্ব মাওলানা মোঃ ইয়াছিন আল-মাদানী এবং দরগাহ শরিফ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ তবারক আলী।

শায়ের মৌলানা মোঃ মুনিরুল ইসলাম কাদেরী সুমধুর কণ্ঠে নাতে রাসুল (দ) পরিবেশন করে ভক্তদের মুগ্ধ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু তালেব ছিদ্দিকী, মোঃ মুনিরুল ইসলাম অপু, মোঃ জিয়াউর রহমান, শওকত হোসেন সবুজ, মোঃ সমসু, মোঃ তারেক, মোঃ দেলোয়ার সহ অসংখ্য আশেক ও ভক্তবৃন্দ।

অনুষ্ঠানের সমাপ্তি টানা হয় দেশ ও জাতির উন্নতি ও কল্যাণ কামনা করে শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ আল-আমানতীর পরিচালিত বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে। সবশেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...