Sunday, 8 November, 2026

চাঁন্দগাও থানা জামায়াতের নাতে রাসুল সন্ধ্যায় অনুষ্ঠানে ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, নবি করিম (সা.)-এর প্রতি ভালোবাসা কেবল আবেগ নয়, এটি জীবন গঠনের প্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করলেই সমাজে প্রকৃত শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব। নবীজির জীবন আমাদের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। তিনি যে সমাজে দয়া, ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করেছিলেন আজকের বাংলাদেশেও সেই শিক্ষার প্রয়োজন রয়েছে। তরুণ প্রজন্মকে রাসুল (সা.) এর চরিত্র ও শিক্ষায় অনুপ্রাণিত হতে হবে।

শনিবার( সন্ধ্যায় ) চাঁদগাও থানা জামায়াতের উদ্যোগে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে চাঁন্দগাও সংস্কৃতি সংসদ এর পরিবেশনায় নাতে রাসুল(সা.) সন্ধ্যা-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চান্দগাঁও সংস্কৃতি সংসদের আহবায়ক নুরুল মোস্তফা হেলালীর সভাপতিত্বে উক্ত নাতে রাসুল(সা.) সন্ধ্যায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ডা. আবু নাছের, চান্দগাঁও থানা আমীর মো. ইসমাইল, থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, সহকারী সেক্রেটারি মো. ওমর গনি, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আব্দুল আজিজ শোয়াইব, আব্দুল কাদের পাটোয়ারী, অধ্যাপক মো. ইসমাইল প্রমুখ।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

যৌথ প্রশিক্ষণ মহড়া ‘কারাত-২০২৬’ উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জাহাজ চট্টগ্রাম বন্দরে আগমন

যুক্তরাষ্ট্র নৌবাহিনীর জাহাজ USS WARRIOR আজ রবিবার (০১-১১-২০২৬) চট্টগ্রাম...

বসুন্ধরায় ফ্ল্যাটে হামলা চালিয়ে লুটপাট, যুবলীগের শহিদুল পুলিশের জালে

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের ৩৪ নং সড়কের...

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...