বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

হাতিয়ায় নৌবাহিনীর অভিযানে কয়লাসহ ৩টি ট্রলার আটক

  1. দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধমূলক কার্যক্রম দমনে দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে নৌবাহিনীর নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

    এরই ধারাবাহিকতায় আজ শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা এলাকার পাঙ্গাসিয়া খালে একটি ব্রিকফিল্ডের ঘাটে অবৈধভাবে আনা কয়লা খালাসের প্রস্তুতি চলছে—এমন তথ্য পায় নৌবাহিনী।

    সংবাদ পাওয়ার পরপরই নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কয়লা বোঝাই ৩টি ট্রলার আটক করা হয়। ট্রলারগুলোতে মোট আনুমানিক ১৬০ টন চোরাই কয়লা (৮০ টন + ৪০ টন + ৪০ টন) পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ টাকা। এছাড়া আটককৃত তিনটি ট্রলারের আনুমানিক মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা।

    জব্দকৃত কয়লা ও ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সন্ত্রাস, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বাংলাদেশ নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

  2. জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...