বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পতেঙ্গা টানেলে বাস উল্টে আহত ফয়সাল আহাম্মদের মৃত্যু

চট্টগ্রামের পতেঙ্গা টানেলের ভেতর বাস উল্টে আহত অবস্থায় ফয়সাল আহাম্মদ নামের একজনের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে টানেলের পতেঙ্গা থেকে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় বরযাত্রীবাহী বাসটি অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল। নিহত নগরীর পতেঙ্গা থানার নিজাম মার্কেট এলাকার হোসেন আহমেদের ছেলে।

তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মেহেদিবাগ ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের ছোট ভাই সালাহ উদ্দিন জানান, গতকাল শনিবার দুপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বাসচালক দ্রুত গতিতে বাস চালানোর কারণে টানেলের মাঝে পথে বাসটি উল্টে যায়। এ সময় বাসে থাকা ৩০ যাত্রীর মধ্যে ১২ জন আহত হন। সেখান থেকে তাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানের কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করলে তাদের নগরীর ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার বড় ভাই ফয়সালের মৃত্যু হয়।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...