বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ছাত্র আন্দোলনে গুলি করা বাবরের অনুসারী দুই যুবলীগ নেতা আটক

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী ও ছাত্র আন্দোলনের সময় গুলি চালানো মামলার আসামি দেলোয়ারের দুই সহযোগীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক দুই যুবলীগ নেতা হলেন—মো. রুবেল ও আলী।

রোববার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) সরকার বিরোধী মিছিলে যোগ দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। আজ (৬ অক্টোবর) সোমবার দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

খুলশী থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘দেলোয়ারের সহযোগী রুবেল ও আলীকে ডিবি আমাদের হেফাজতে দিয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।’

দেলোয়ার চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতা এবং হেলাল আকবর চৌধুরী বাবরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

তিনি গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় প্রকাশ্যে গুলি চালিয়ে ছাত্র হত্যার মামলার প্রধান আসামি।

পুলিশের বিশেষ সূত্র জানিয়েছে, আটক রুবেলের বিরুদ্ধেও মাদকসহ একাধিক মামলা রয়েছে। ডিবি পুলিশ তাঁদের খুলশি থানায় সোপর্দ করে। সোমবার সকালে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...