বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ধর্মীয় বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে কেউ যেন জড়িত না হয়: এনসিপি নেতা জুবাইরুল

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক বলেছেন ‘ধর্মীয় বিভেদ সৃষ্টির ষড়যন্ত্রে কেউ যেন জড়িত না হয়।’ আজ সোমবার (৬ অক্টোবর) চট্টগ্রামের আনোয়ারায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্থানীয় বৌদ্ধ বিহারগুলোতে শুভেচ্ছা ও মৈত্রী বিনিময় করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনোয়ারা উপজেলা শাখা।

শুভেচ্ছা বিনিময় কালে তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের মানুষ কোনো ধরনের শঙ্কা ছাড়াই ধর্মীয় উৎসব পালন করছে, এটাই জনগণের ঐক্যের বিজয়। অতীতের মতো রাজনীতির স্বার্থে কেউ যেন ধর্মীয় বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

জনগণের মৌলিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এনসিপি সবসময় জনগণের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা ধরে রেখে ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।

এদিন উপজেলার কেয়াগর সার্বজনীন বৌদ্ধ বিহার, চেনামতি বৌদ্ধ বিহার ও রুদুরা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারে গিয়ে বৌদ্ধ ধর্মীয় ভাইবোনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও চট্টগ্রাম বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিক।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি আনোয়ারা উপজেলার সিনিয়র সংগঠক ডালিয়া বড়ুয়া ও শাফি আউয়াল, চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক হিমেল চৌধুরী, শ্রমিক শক্তি দক্ষিণ জেলা সংগঠক ফরিদ উদ্দীন,আনোয়ারা উপজেলা সংগঠক ও জুলাই আহত যোদ্ধা নাঈম উদ্দীন,কর্ণফুলীর জুলাই আহত যোদ্ধা নাহিদ, চট্টগ্রাম জেলার জুলাই যোদ্ধা শরীফ হোসেন, আনোয়ারা যুব শক্তির সংগঠক স্বপ্নীল বড়ুয়া, আনিস, ইরফান, আরমানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...