বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চান্দগাঁও, পাঁচলাইশ থানা এবং সিএমপির সোয়াত টিম এ অভিযান পরিচালনা করে। উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন – সন্ত্রাসী শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলীর সহযোগী মো. বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) এবং মো. আজাদ (২৩)। তবে মূল হোতা শহিদুল ইসলাম বুইশ্যা ও আইয়ুব আলীসহ মোট ২৪ জন সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, ড্রোন, ওয়াকিটকি ও টাকা গণনার মেশিনসহ নানা সরঞ্জামও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, চান্দগাঁও থানার বহদ্দারহাট কাঁচাবাজারের পেছনের মাছবাজার এলাকার একটি ভবনের তৃতীয় তলায়, পাঁচলাইশ থানার শুলকবাহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের সমিল গলি ইউনুস কোম্পানির ভবনের দ্বিতীয় তলায়, একই এলাকার জান মোহাম্মদ চাকলাদার জামে মসজিদের সামনে পুকুরপাড়ে এবং বাকলিয়া থানার সহায়তায় কালামিয়া বাজার এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে বিদেশি পিস্তল পাঁচটি, বিদেশি বন্দুক তিনটি, দেশীয় পাইপগান দুটি, শর্ট শুটার গান একটি এবং দেশীয় লম্বা বন্দুক দুটি। এছাড়া উদ্ধার করা হয় ৫৮টি তাজা কার্তুজ, ৯৫টি বুলেট, ১৩টি পিস্তলের ম্যাগাজিন, নগদ চার লাখ ২০ হাজার টাকা, তিন হাজার ৫০০ ইয়াবা, এক হাজার ১০০ পুরিয়া গাঁজা (ওজন সাড়ে পাঁচ কেজি), টাকা গণনার মেশিন, ওয়াকিটকি, ড্রোন, সিসি ক্যামেরা, ডিভিআর, ড্রিল মেশিন, বৈদ্যুতিক কাটার, মনিটর ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, পলাতকদের আসামিদের গ্রেফতারের পাশাপাশি সমাজ শান্তিপূণ রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

জুনায়েদ/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...